Posts

Showing posts from June, 2021

অকথ্য

  জানি না আমার জীবনে কি আছে বা আমি জীবনে কি পাবো। মানুষ আশা নামক আবেগের ওপর নির্ভর করে বেঁচে থাকে।আমিও মানুষ অতএব আমিও  আশা নিয়ে বেঁচে আছি। জীবনে যা কিছু পেয়েছি সেগুলো আমার আশার বহির্ভূত এটা এহেন সত্য। মানুষ আঘাত পেলেও যেমন বদলায় ঠিক ভালোবাসা পেলেও বদলায়। কখনও মানুষ নিজের স্বার্থের জন্য বদলায় আবার কখনও সময়ের কাছে পরাজিত হয়ে বদলায়। অতিরিক্ত ভালোবাসাও কিন্তু বদলানোর আর এক অধ্যায়।। কিন্তু এই বদলানোর পৃথিবীতে  আমি আজ এক যাযাবর। জানি না কার কাছে আমি কত টা গ্রহণযোগ্য।কারণ  আমিও  সময়ের দাস। বিষয় হলো  আমি আজ আবার একটি গল্পের সহিত উপস্থিত  হয়েছি : ছেলেটা অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্ম। ছোট থেকে পড়াশুনা পাগল। অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে পড়াশুনা  চালিয়ে গেছে।দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর সে বুঝতে পারে যে পারিবারিক পরিস্থিতি তার যাত্রা পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। সে সিদ্ধান্ত নেয় সে পড়াশুনার পাশাপাশি তাকে পরিবারের পাশে দাঁড়ানোর। অনেক বাঁধা বিপত্তির মধ্যে দিয়ে কোনো ভাবে বি.এ  পাশ করে।। তখনো তার উদ্দাম থেমে যায়নি। উচ্চ শিক্ষা নেওয...